সকল মেনু

টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এ মনোনয়ন পেয়েছেন হাফিজ বাউলা

‘মন মাঝি’ শিরোনাম এর গান দিয়ে টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এ পল্লীগীতি ‘ও মরমী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাফিজ বাউলা।গানটির কথা লিখেছেন ড. সোহেল মাসুদ। গানটির সুর এবং সংগীত করেছেন হাফিজ বাউলা নিজেই।

গানটি প্রকাশ হয়েছিল রেইন মিউজিক থেকে। মনোনয়ন পেয়ে বেশ আনন্দিত এই কণ্ঠশিল্পী।

তিনি বলেন -এই প্রথম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এ ২০তম আয়োজনে আমার গাওয়া গান ‘মন মাঝি’ গান দিয়ে শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

আমি হঠাৎ করেই এই খবরটি শুনেছি। যা আমার সংগীত ক্যারিয়ারের জন্য বিশাল পাওয়া মনে মনে করছি। সবার কাছে দোয়া চাই আমি যেন সামনেও আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি।

উল্লেখ্য – হাফিজ বাউলার সংগীতে এ পর্যন্ত রিলিজ হওয়া গানের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। নিজেও কণ্ঠ দিয়েছেন তিন’শর বেশি গানে। তার সুরে প্রকাশ হওয়া গানের সংখ্যা ও প্রায় এক’শ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top