সকল মেনু

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই জরুরি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব এলাকাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে এই কর্মসূচি সাজানো হয়েছে।

কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৫৯ মাস) শিশুদের হামের টিকা প্রদান করা হচ্ছে। মন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন যে, যেসব শিশু আগে নিয়মিত কর্মসূচির আওতায় টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কার্যক্রমে পুনরায় টিকা নিতে পারবে। একাধিকবার এই টিকা গ্রহণে শরীরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top