মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোববার (৫ এপ্রিল) ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন এস জয়শঙ্কর। এসময় তিনি বলেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির থেকে ফোন পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’
তবে ওই ফোনকলের বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি জয়শঙ্কর। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর এ নিয়ে ষষ্ঠবারের মতো তাদের মধ্যে আলাপ হয়েছে বলে জানা গেছে।
নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস জানায়, এই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। চলমান সংকটের মধ্যেও দুই দেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে এতে ইঙ্গিত পাওয়া যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।