কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় মুক্তি প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে আইপিএস প্রদান উপলক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শুরুতেই শিক্ষার্থীরা ফিতা কেটে আইপিএসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম আহম্মদ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির আহ্বায়ক মো. সেলিম রেজা।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি আকস্মিকভাবে বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে একটি আইপিএস প্রদানের প্রতিশ্রুতি দেন। তাঁর সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যালয়ে আইপিএসটি প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে পঞ্চম শ্রেণির ফাতেহাতুল রাইসা, চতুর্থ শ্রেণির সিনড্রেলা নকরেক, তৃতীয় শ্রেণির শ্রীজা চক্রবর্তী, দ্বিতীয় শ্রেণির রুয়াইবা আলম আদিবা, প্রথম শ্রেণির অর্নিস প্রসূন সরকার এবং নার্সারির আরাফ আহমেদ জায়ান।
এছাড়াও অভিভাবকদের মধ্যে রিমা আক্তার ও আ. রশিদ বক্তব্য রাখেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন পূর্ণিমা রানী চৌধুরী, সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং এসএমসির সদস্য স্বপন তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।