দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একেকজন অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টোকিও‘র ‘হোটেল নিউ ওতানি’র হলরুমে বাংলাদেশ কমিউনিটির জাপান এই মতবিনিময় সভার আয়োজন করে।
যেখানে প্রবাসী বাংলাদেশিদের কয়েকজন তাদের অভিমত তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। এর আগে প্রধানমন্ত্রী ও অতিথিরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রবাসীরা করতালি দিয়ে স্বাগত জানান।
প্রবাসীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জাপানি ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলোসহ বিভিন্ন মাধ্যমে শিশুদের গড়ে তোলা, ব্যবসা-বাণিজ্য সহজীকরণে নানা উদ্যোগ, বন্ধ শিল্প-কলখানা, বিনিয়োগ, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে প্রধানমন্ত্রী তার পরিকল্পনাগুলো তুলে ধরেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।