সকল মেনু

টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন

দেশের বাজারে স্বর্ণের দাম কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে টানা সপ্তমবারের মতো দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্তে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ দুই লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে গত কয়েক দফার ধারাবাহিক দরপতনে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে মোট কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ দামের তথ্য জানিয়েছে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top