আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’র ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার নানা পর্বে অংশ নেওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের প্রতিযোগীদের সঙ্গে এক ফ্রেমে বন্দি হয়ে আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ কাজিয়াহ লিজ মেজো এবং ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ মিসবাহ আরশাদের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন সামিরা খান মাহি। ছবিগুলোয় তিন দেশের প্রতিনিধিকেই নিজ নিজ দেশের নাম লেখা উত্তরীয় (স্যাস) পরে হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী রূপে দেখা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।