আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি সরকারের ‘বিবেচনায় আছে’ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ বিষয়ে আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়ায় যেভাবে এগোনোর সুযোগ রয়েছে, সরকার সেভাবেই পদক্ষেপ নেবে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের বিবেচনায় তো আছেই।’
আইনি প্রক্রিয়ায় কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আইনিভাবে। আমরা বেআইনি কোনো পথ ধরে হাঁটতে চাই না।’ তাহলে সেটা কোন প্রক্রিয়ায় হবে—তার জবাবে মন্ত্রী বলেন, ‘সময় বলে দেবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।