সকল মেনু

নতুন দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান

নতুন দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে সম্প্রচারিত এক ভিডিওতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভেতরে নতুন এই ব্যবস্থা উন্মোচন করতে দেখা যায়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, নতুন উৎক্ষেপণব্যবস্থা থেকে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব।

নতুন ব্যবস্থাটি আগের দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার তুলনায় উন্নত বলে মনে করা হচ্ছে। আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া যেত। তরল জ্বালানি তুলনামূলক বেশি কার্যকর হওয়ায় ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ নিয়ন্ত্রণে পরিচালকদের কিছু বাড়তি সক্ষমতা পাওয়া যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top