অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যশোরের ‘বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট’ ও ‘বাংলাদেশ-ভারত সীমান্ত’ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পক্ষ থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সীমান্তের সংলগ্ন এলাকাগুলোয় বিশেষ সতর্কতা বাড়ানো হয়।
অবৈধ সীমান্ত পারাপার, অনুপ্রবেশ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে নজরদারিও জোরদার করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাহিনী সূত্রে জানা গেছে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আশপাশের এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।