দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনার সহিংস রাজনীতির চরিত্র বদলায়নি। খুন, গুম ও আগুনের রাজনীতি ফিরিয়ে আনতে তিনি এখনো তৎপর। ভারতে পালিয়ে গেলেও তিনি পুরো বাংলাদেশকে গোরস্থানে পরিণত করার পাঁয়তারা করছেন বলেও মন্তব্য করেছেন জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।
ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও পুরো বাংলাদেশকে গোরস্থানে পরিণত করার পাঁয়তারা করছেন। মানুষের মৌলিক ও গণতান্ত্রিক সব অধিকার হরণ করে জনতা ও ছাত্রদের তাড়া খেয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। কিন্তু তার বীভৎস চরিত্রে পরিবর্তন আনেননি। রক্ত খাওয়ার নেশা এখনো সে ভুলে যায়নি।
শেখ হাসিনার পছন্দ খুন আর গুম, সেটা আবারও প্রতিষ্ঠিত করতে চান বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তিনি (শেখ হাসিনা) বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও বাড়িতে আগুন দিচ্ছেন। দেশের মধ্যে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই দিয়ে গার্মেন্টস ও বাড়িয়ে আগুন দিচ্ছেন। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। আবারও আগুন-সন্ত্রাসের খেলা খেলতে চায় তারা। গত ১৭ বছর ক্ষমতায় থাকতে তিনি যে নীতি প্রয়োগ করেছেন, এখনো তা-ই করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।