এডি পিনব (সিলেট, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি): সিলেটের, মৌলভীবাজারে অদ্য ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার লাউয়াছড়ায় রেল লাইনের পাশে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছেন। ঘটনাটি স্থানিয় সময় দুপুর ২ টার দিখে ঘটে। সিলেট – চট্টগ্রাম গামী পাহাড়িকার ইঞ্জিন সিলেট যাওয়ার পথে, ধাক্কায় ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতের পরিচয় সাম্য দে(১৬) বলে জানা গেছে সে এ বছরের এস এস সি পরীক্ষার্থী ছিলো। জানা যায় দ্রুতগতি চলমান ইঞ্জিনের সাথে সেলফি তুলতে গিয়ে বনে বিপরীত মুখী হয়ে সাম্য সেলফি তুলতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সাম্য, এদিকে সন্তানকে হারিয়ে দিশেহারা তার বাবা মা। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন জানান সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন সিলেট রেল স্টেশনে বিকল হয়ে পড়ে।
আখাউড়া থেকে একটি ইঞ্জিন সিলেট যাওয়ার পথে লাউয়াছড়ায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।