আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। চট্টগ্রামে চিটাগং কিংস-খুলনা টাইগার্স ম্যাচে দায়িত্ব পালনের মাধ্যমে ১৬ জানুয়ারি অন্যরকম অভিষেক ঘটে তার।
মাত্র ১২ সদস্যের এলিট প্যানেলের একজন সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে গত বছরের মার্চে এলিট প্যানেলে নাম লিখিয়ে রেকর্ড গড়েন সাবেক এই ক্রিকেটার। আইপিএলের মতো লিগে এলিট প্যানেলের আম্পায়ারদের দেখা গেলেও বিপিএলে এবারই প্রথম দেখা গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এলিট প্যানেলের সদস্য হিসেবে সৈকতকে সম্মানি দিতে কোনো কার্পণ্য করছে না। বিপিএলের ইতিহাসে রেকর্ড অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে তাকে। ম্যাচ প্রতি সৈকত পাবেন ২০০০ ডলার। টাকায় যা দাঁড়ায় ২ লাখ ২০ হাজার টাকার বেশি।
মিঠু বলেন, এলিট প্যানেলের আম্পায়ারকে আমরা ২০০০ ডলার করে দিচ্ছি। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে এলিট প্যানেলের আম্পায়ারদের সম্মানি আরও বেশি। তার অন্তর্ভুক্তি বিপিএলের গুরুত্বও বাড়বে।”
এলিট প্যানেলে নাম লেখানোর আগে বিপিএলে ৮৩ ম্যাচে আম্পায়ারিং করেছেন সৈকত। ৪৮ ম্যাচে দায়িত্ব পালন করেছেন মাঠে, আর ৩৫ ম্যাচ ছিলেন টিভি আম্পায়ার হিসেবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।