সকল মেনু

আ. লীগ এবং তাদের দোসর ব্যতিত সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি নুরের

আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতিত সবাইকে নিয়ে আগামী দিনের জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলা অডিটোরিয়ামে গণঅধিকার পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় নুর এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সরকার না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। গণঅভ্যুত্থানের পর অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করলে ড. ইউনূস সরকার যে চাপ অনুভব করছে সেটি হতো না বলেও মন্তব্য করেন তিনি। পরিষদের অধীনে তরুণ নেতৃত্বের ওপর দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানান নুর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top