সকল মেনু

ইমু তে কথা বলার পর তরুণীর আত্মহত্যা

টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ইতি (১৯) নামের এক তরুনী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার উপজেলার ছোট কেওয়ার গ্রামের দাসবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সন কুমার দাসের মেয়ে। স্থানীয়রা জানান- ইতির বাবা মা বেড়াতে গিয়েছিল, তারা বাড়িতে ছিল না। রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় ইতি। সকালে তার ঠাকু মা ফুলমতি তাকে ঘুম থেকে উঠার জন্য দরজায় গিয়ে ডাকাডাকি করে। কোন শব্দ না পেয়ে পাশের বাড়ির নয়ন নামের এক ছেলেকে ডেকে বিলডিং’র রুমের দরজা ভেঙে দেখতে পায় ইতি ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পরে টঙ্গীবাড়ি থানা পুলিশকে ফোন দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। থানা পুলিশ সূত্রে জানা যায় রাতে ইতির বাবা-মা বাড়িতে না থাকায় মোবাইল ফোনে যোগাযোগ মাধ্যম ইমু তে এক অজ্ঞাত ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলেছে ইতি।

সেই মোবাইল ফোনের ইমু ইনবক্স ম্যাসেজ অপশনে গিয়ে দেখা যায়  অজ্ঞাত ওই ছেলেটি ইতিকে লিখেছে জামা খুলে কল দাও। এর উত্তরে ইতি লিখেছে তরতো দেখা শেষ এখন তুই ঘুমা।

তবে এখনও অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো: মুহিদুল ইসলাম জানান- লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top