অনিক শেখ, টঙ্গিবাড়ি,মুন্সিগঞ্জ।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নে আজ শনিবার দুপুর ১২ টায় আড়িয়ল ইউনিয়ন পরিষদ মাঠে কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম তালুকদার। আরো উপস্থিতি ছিলেন সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদ ।
অনুষ্ঠানে তারেক রহমানের দেওয়া চিঠি পাঠ করেন টঙ্গীবাড়ি উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম বেপারী। আব্দুল হালিম উল্লেখ করে বলেন, তারেক রহমান বলেছেন সামনের নির্বাচনে জনগণের ভোটে যদি ক্ষমতায় আসতে পারি আগে কৃষকদের চাহিদা গুলো পূরণ করবো ইনশাআল্লাহ। উপস্থিতি ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ জাকির খান । সহ-সাংগঠনিক মোঃ আশরাফুল রহমান বাবু। উপজেলা কমিটি কৃষকদলের সহ-সভাপতি মোঃ রাসেল খান। সহ- সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন খান, ধর্মবিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নিজামুল হক আজহার, টঙ্গিবাড়ি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারী, আড়িয়ল ইউনিয়ন বিএনপি ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিরাজ শেখ রানা, যুবদল নেতা পিয়ার হোসেন পিন্টু, শাহ মোয়াজ্জেম, আমিনুল ইসলাম লিটন সহ বিভিন্ন ওয়ার্ডের কৃষকদলের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।