সকল মেনু

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি  :

কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক সমাবেশ ও জুলাই বিপ্লবে আহত সাংবাদিকদের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল দশটায় (পুরান থানা) ইসলামিয়া সুপার মার্কেট হতে বাদ্যযন্ত্র সম্মিলিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে মিলিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যাপক মো: রমজান আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের উপদেষ্টা একে নাসিম খান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।

সংগঠনের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের জেলা ইউনিটের উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, দৈনিক আমার দেশ ও জিটিভির জেলা প্রতিনিধি সংস্থার উপদেষ্টা মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, আমাদের সময় জেলা প্রতিনিধি এড. শেখ মাসুদ ইকবাল, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল হাবিব রেজা, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা জাসাস এর আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, বীরমুক্তিযোদ্ধা এড. নিজাম উদ্দিন, জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোতাহের হোসেন, কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স এর পরিচালক বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা শামছুল আলম সেলিম, সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন,সাংবাদিক আতাউল হাসান দিনারসহ জেলার বিভিন্ন উপজেলার ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top