‘বাহুবলি’খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া আর খলনায়ক বিজয় ভার্মার প্রেমের সম্পর্কের খবর কারো অজানা নয়। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছেন এই জুটি। হঠাৎ বদলে গেল সব চিত্রপট। জানা গেল, ভেঙে গেছে এ জুটির প্রেম।
পিঙ্কভিলাকে একটি সূত্র বলেন, এক সপ্তাহ আগে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। তবে তারা ভালো বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার পরিকল্পনা করেছেন।”
প্রেম থেকে পরিণয়ের পথে ছিল যে প্রেম, সেই সম্পর্ক কেন ভেঙে গেল সে বিষয়ে কিছু জানায়নি সূত্রটি। এমনকি, তামান্না-বিজয়ও বিষয়টি নিয়ে এখনো নীরবতা ভাঙেননি।
কঙ্কনা সেন শর্মা পরিচালিত অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ টু’। চারটি গল্প নিয়ে গড়ে উঠেছে এর গল্প। এতে অভিনয় করেন তামান্না-বিজয়। মূলত, এ সিনেমার শুটিং সেটে তাদের প্রেমের গল্পের সূচনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।