রাজধানীর লালমাটিয়ায় ধূমপান নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছনাকারী রিংকুকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১০ মার্চ) সকাল ১১টা ৪২ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান নির্মাতা ফারুকী।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেফতার করা হয়েছে।’
ফারুকী লিখেন, ‘ফারজানা ওয়াহিদ শায়ানের গান থেকে কথা ধার নিয়ে বলি, “কথা যদি কই, কখন আস্তে কখন বলব জোরে কি করে হাসব, কি করে বসব/ ঘুমাবো কেমন করে/ তুমি বলে দেবে/ কোনটা চলবে/ কোনটা চলবে না/ আমাকে তো তুমি বললে/ তোমাকে কেউ কি বলবে না? আজ থেকে এত কথা বলাবলি/ কিচ্ছু চলবে না”।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।