সকল মেনু

এবার ‘শুল্ক-বহির্ভূত অপরাধ’ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

শুল্ক নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার ‘শুল্ক বহির্ভূত অপরাধ’ নিয়ে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক বহির্ভূত ৮টি ‘অপরাধ’-এর একটি তালিকা প্রকাশ করেছেন তিনি এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব দেশ এসব অপরাধ করবে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চিরতরে নষ্ট হতে পারে।

সোমবার (২১ এপ্রিল) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই হুমকি দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

চীন ছাড়া বাকি সব দেশের উপর চাপানো নতুন শুল্কনীতিতে ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণার দু’সপ্তাহের মাথায় এবার এমন ঘোষণা দিলেন ট্রাম্প।

ট্রাম্প ঘোষিত ৮টি ‘অপরাধের’ তালিকায় রয়েছে- ইচ্ছাকৃতভাবে মুদ্রার হার বদল, এই অভিযোগ তিনি এর আগেও কিছু দেশের বিরুদ্ধে করেছেন। এছাড়াও আছে পণ্যের ওপর আমদানি-শুল্কের মতো মূল্যযুক্ত কর (ভ্যাট) চাপানো, উৎপাদন মূল্যের কমে রপ্তানি এবং অন্যান্য সরকারি ভর্তুকি, প্রতিরক্ষামূলক কৃষি ব্যবস্থা (যেমন ইউরোপে জিনগতভাবে উৎপাদিত ভুট্টা না থাকা), প্রতিরক্ষামূলক প্রযুক্তি (জাপানের ‘বোলিং বল’ পরীক্ষা, যা ব্যবহার করে জাপান মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোকে জাপানি গ্রাহকদের কাছে বিক্রির জন্য প্রতারণা করে বলে অভিযোগ), জাল নোট তৈরি, পাইরেসি এবং শুল্ক এড়াতে দফায় দফায় পণ্য রপ্তানি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top