সকল মেনু

নাজিরপুর এপির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশ্বখ্যাত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নাজিরপুর এরিয়া প্রোগ্রাম (এপি)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১ টা থেকে দিনব্যাপী কলমাকান্দা জেলা পরিষদ অডিটরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে নাজিরপুর এপির দীর্ঘ ২০ বছরের উন্নয়ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড ডিরেক্টর লিমা হান্না দারিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান ।

এসময় বক্তব্য রাখেন,সিসিএ দোলন যোসেফ গোমেজ, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম,খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, নিশি কান্তি জামিল, রতন আকঞ্জি প্রমুখ ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা, সাংবাদিক, সিভিও, গ্রাম উন্নয়ন কমিটি, চাইল্ড ফোরাম, যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, ইউপিজি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ দুই দশক ধরে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, শিশু সুরক্ষা এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই কাজ এলাকায় টেকসই উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তারা ওয়ার্ল্ড ভিশনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top