মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, শ্রীনগরে কাজ শেষে মোটরসাইকেলে সিরাজদিখানে ফিরছিলেন ৪ বন্ধু আওলাদ হোসেন, হাবিল, কাইয়ুম ও ইমন। পথে নিমতলা এলাকায় একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির।
এতে ঘটনাস্থলেই মারা যান আওলাদ, হাবিল ও কাইয়ুম। আহত ইমনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ৪ জনের বাড়িই সিরাজদিখানের রশুনিয়া এলাকায়।
এর আগে গতকাল ভোরে এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় প্রাইভেট কার উল্টে নিহত হন আরও তিনজন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।