সকল মেনু

বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

রাকিবুল ইসলাম রাজন, বরগুনা প্রতিনিধি:
বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আজ শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় বরগুনা পৌরমার্কেট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ , ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমাদের জন্য আমরা,জেরিন স্মৃতি কেয়ার , প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক ও ক্লিনিক অ্যাসোসিয়েশন, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতি, বাস মালিক সমিতি, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন, বরগুনা নার্সিং ইনস্টিটিউট, বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখা সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ- বরগুনা সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও সড়কের মাত্র ১৮ ফুট। পাশাপাশি ৫৬কিলোমিটার দীর্ঘ এ সড়কে রয়েছে ৪৫টি বাঁক। যে কারণে প্রায়ই দুর্ঘটনা সহযাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে। প্রতিদিন বরগুনা সদর, চান্দখালী, বেতাগী, মির্জাগঞ্জ থেকে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন গন্তব্যে অন্তত ৩০০ যাত্রীবাহী বাস এবং অসংখ্য পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে সরু ও দুর্ঘটনাপ্রবণ এই মহাসড়কে যানবাহনগুলো চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে।

তাই, দ্রুত সময়ে সড়কটি চারলেনে উন্নীত করা সহ বাঁক অপসারণের দাবি জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখে, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল ইসলাম আকন, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদার, জেলা যুবদলের সেক্রেটারি জাবেদুল ইসলাম জুয়েল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদ হাসান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল, জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি ইকবাল হোসেন সোহাগ, জেলা সড়ক পরিবহণ ও শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাবিল প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ মাহমুদ সুমন শরীফ, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম টিপু, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মুশফিক আরিফ ও সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top