কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশন যোগ দিইয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে উদ্বোধনী বক্তব্য রাখবেন তিনি। কক্সবাজারের ইনানিতে বে ওয়াচ হোটেলে গতকাল থেকে শুরু হয়েছে ৩ দিনের এই সম্মেলন।
এর আগে, সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
উল্লেখ্য, রোববার বিকেল ৫টার দিকে এই সংলাপের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কার্যক্রমে ছিলো রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন। আলোচনা হয় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে।
রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রাদায়ের নীরবতায় দিনের পর দিন শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। সম্মেলনে অংশ নিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।