কলমাকান্দা(নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কলমাকান্দা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে কলমাকান্দা আল- জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সৈকত মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনজুরুল হক খান,আহ্বায়ক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক -কর্মচারী ফোরাম, নেত্রকোনা জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ ফরিদ হোসেন সহকারী অধ্যাপক, জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
মোঃ মোশাররাফ হোসেন, স্কাউট কমিশনার, কলমাকান্দা উপজেলা।মোঃউমর ফারুক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউট, কলমাকান্দা উপজেলা।
মাওলানা মোঃ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ,কলমাকান্দা আল-জামিয়াতুল ইসলামীয়া ফাজিল মাদ্রাসা। মুহাম্মদ এনামুল হক তালুকদার, সহকারী শিক্ষক আইসিটি, কলমাকান্দা আল- জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক আনন্দ পুর আলিম মাদ্রাসা।
বক্তারা অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন আজিজির নেতৃত্বে মাদরাসার শিক্ষক ও কর্মচারীর বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দাবি আদায় এর লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।