সকল মেনু

বিসিবি নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে আইনগত কোন বাঁধা নেই। তফসিল অনুযায়ী, বিসিবির নির্বাচন আগামীকাল ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে পারবে।

সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের গত ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিতই থাকছে। এছাড়া অনিয়মের অভিযোগে যে ১৫টি ক্লাব ভোটাধিকার হারায়, হাইকোর্টের সেই রুলের ওপর স্থগিতাদেশ এসেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত থেকে। যার ফলে সেই ১৫ ক্লাব ভোটাধিকার ফেরত পেয়ে গেছে।

৩০ সেপ্টেম্বর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে অভিযোগ করেন যে, ১৫টি ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতাই রাখে না। তিনি সেখানে রিট দায়ের করেন। হাইকোর্ট তার রিট আমলে নেয়, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ আসে তাতে।

এর পরপরই নির্বাচনে সরকারপক্ষের হস্তক্ষেপের অভিযোগ তুলে মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী। এরপর আরও ৩জন প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানান। গতকাল অন্তত ৪৮টি ক্লাব এই ১৫ টি ক্লাবের ভোটাধিকার ফিরে পাবার আল্টিমেটাম দেয়।

ভোটাধিকার হারানো সেই ১৫ ক্লাবের একটি ছিল নাখালপাড়া ক্রিকেটার্স। ক্লাবটির প্রতিনিধি ছিলেন বিসিবির বর্তমান কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া। তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। তার আপিলের প্রেক্ষিতেই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে নির্বাচনে অংশ নিতে পারবে সেই ১৫ ক্লাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top