বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। নিজের পরিবার ও রাজনীতির গল্প বলার পাশাপাশি স্ট্যাটাসটিতে তিনি বিএনপির মনোনয়নবঞ্চিতদের আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৭মিনিটে দেয়া ফেসবুক স্ট্যাটাসটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা-নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সাথে থাকার জন্য!
‘আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারারাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! এত কষ্ট হচ্ছিল, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল!’— যোগ করেন মির্জা ফখরুল।
যদি আল্লাহ চান, গল্পগুলো অন্য কোনও দিন বলবেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। তার মতে, এ রকম গল্প তার দলের হাজার নেতাকর্মীর আছে!
মনোনয়নবঞ্চিতদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন! যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে!
সবশেষে তিনি দোয়া চেয়ে লিখেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো এবং কাজ করবো ইনশাআল্লাহ!
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।