সকল মেনু

দৌলত‌দিয়ায় ফে‌রিতে ছদ্মবেশে নৌপুলিশের অ‌ভিযান, ৩ জুয়া‌ড়ি গ্রেফতার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে ছদ্মবেশে অ‌ভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামা‌দি ও নগদ টাকাসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁ‌ড়ি।

বৃহস্প‌তিবার (২৭ নভেম্বর) সকা‌লে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ও‌সি ত্রিনাথ সাহা এর সত্যতা নিশ্চিত করেন। এর আগে, এদিন রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফে‌রিঘা‌টে অবস্থানরত শাহ মখদুম ফেরিতে অ‌ভিযান চালি‌য়ে তা‌দের  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— গোয়ালন্দের দে‌ৗলত‌দিয়া  বাহারচর গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে মো. বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়ার মৃত তারক আলি মণ্ডলের ছেলে মো. হাসান মন্ডল (৫০) ও ফকির পাড়ার মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে দৌলত‌দিয়া নে‌ৗ-পুলিশ ফাঁ‌ড়ির এক‌টি টিম গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে লুঙ্গি পরে দৌলতদিয়া-পাটু‌রিয়া নে‌ৗরুটের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়াখেলার তাস ও নগদ টাকাসহ ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top