সকল মেনু

দুই মামলায় মির্জা আব্বাস, এ্যানিসহ ৪৯ জনকে অব্যাহতি

রাজধানীর শাজাহানপুর ও পল্টন থানার সহিংসতার দুই মামলা থেকে মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৪৯ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতির এ আদেশ দেন। এর মধ্যে, পল্টন থানার মামলা থেকে ২৬ জন ও শাজাহানপুরে থানার মামলা থেকে ২৩ জন রয়েছেন।

অব্যাহতি পাওয়ার পরে মির্জা আব্বাস বলেন, ভুয়া মামলা দিয়ে সবাইকে হয়রানি করা হয়েছে। কোর্টে আসতে যেতে অর্থ ও সময়ের অপচয় হয়েছে।

এসময় আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, আদালত মামলার সবকিছু দেখে-শুনে ন্যায় বিচারেরর স্বার্থে সবাইকে খালাস দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top