সকল মেনু

আর্সেনাল-অ্যাস্টন ভিলা-বার্সার জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুর ধাক্কা সামলে রোমাঞ্চকর জয় দিয়ে নতুন বছর শুরু করল আর্সেনাল। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠে দাপুটে জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলেছে অ্যাস্টন ভিলা। লা লিগায় স্বাগতিক এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা।

শনিবার (৩ জানুয়ারি) আলাদা আলাদা ম্যাচে নামে নামে দলগুলো।

ইপিএলে এদিন ম্যাচের শুরুতেই গাব্রিয়েলের ভুলে বিপদে পড়ে আর্সেনাল। ম্যাচের দশ মিনিটে ডিফেন্সের ভুল পাসে বল পেয়ে কোনো বাধা ছাড়াই জাল খুঁজে নেন এভানিলসন। তবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই নিজের ভুল শোধ দেন গাব্রিয়েল। প্রতিপক্ষের পায়ে লেগে আসা বল ডি-বক্সে পেয়ে জোড়ালো সমতা ফেরান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top