সকল মেনু

বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোররাতের দিকে বাউফল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নবজাতকের মৃতুর ঘটনা ঘটে।নবজাতকের বাবা সাব্বির সিকদার ও মা ইতি বেগম বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নবজাতকের পরিবারের অভিযোগ, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রসব বেদনা অনুভব করলে ইতি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তখন হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিৎসক বা মেডিকেল এসিস্ট্যান্ট ছিলেন না। পরে রোগীকে তার স্বজনরা ওয়ার্ডে নিয়ে যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top