‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী এই উৎসবের এবারের আসরে চমক হিসেবে থাকছে কক্সবাজারের সমুদ্র সৈকতে সিনেমা দেখার সুযোগ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে লাবণী বিচ পয়েন্টে উৎসবের সিনেমাগুলোর হবে ওপেন এয়ার স্ক্রিনিং।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নাট্যশালার মূল মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে সিনেমাগুলো দেখানো হবে। এছাড়া, কক্সবাজারের লাবণী পয়েন্টে ‘ওপেন এয়ার স্ক্রিনিং’-এর ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।