যুক্তরাষ্ট্রকে ‘রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক’ ২০ শতাংশ থেকে কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির সাথে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন গ্রির।
শুক্রবার সকালে এক বার্তায় সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এসময়, মার্কিন কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাকে শুল্ক কমানোর ব্যাপারেও সম্মতি জানান তিনি। পাশাপাশি, সাম্প্রতিক ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম সংযুক্ত হওয়ায় ব্যবসায়িক ভ্রমণ সহজ করার অনুরোধও জানান ড. খলিলুর রহমান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।