ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বড়ুয়া মনোজিত ধীমন। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
প্রার্থিতা বৈধ হওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বড়ুয়া মনোজিত ধীমন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের যে আপিল, সেটা মঞ্জুর হয়েছে। কুমিল্লা-১ আসনে বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান বড়ুয়া মনোজিত ধীমন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন কুমিল্লা-১ আসনের প্রার্থী বড়ুয়া মনোজিত ধীমন।
পরে বড়ুয়া মনোজিত ধীমন বাংলাদেশ জাসদ মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বড়ুয়া মনোজিত ধীমন। যাচাই-বাছাইয়ে হলফনামা সংক্রান্ত জটিলতায় গত ২ জানুয়ারি বড়ুয়া মনোজিত ধীমনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন বড়ুয়া মনোজিত ধীমন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।