সকল মেনু

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল

বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য, তার বিপরীতে কোয়াবের অবস্থান, সবমিলিয়ে বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল ক্রিকেটাঙ্গন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিবি।

মূলত ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড। আগেই জানিয়েছিল, তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর শর্তে ক্রিকেটারদের আজকের মধ্যেই ফিরতে হবে খেলায়। নয়তো অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে।

সন্ধ্যা ছয়টায় মিরপুরে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। আর দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।

এদিকে দুপুরে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ নয়তো ৪৮ ঘণ্টার মধ্যে করবেন—এমন প্রতিশ্রুতি দিলেই কেবল ফিরবেন মাঠে, এমন সিদ্ধান্তের কথা জানায় সভাপতি মোহাম্মদ মিঠুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top