গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি ৷
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
এসময় ডা. শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যেকোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত।
একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান ডা. শফিকুর রহমান ৷
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।