সকল মেনু

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংস্কার সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ঢাকায় প্রাপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল শার্লি বচওয়ে চলতি মাসের শুরুতে লন্ডনে ঘোষণা দেন, ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন।

রাজনীতি, আইন, গণমাধ্যম, লিঙ্গসমতা ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এ পর্যবেক্ষক দলে থাকবেন। লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের একটি সচিবালয় দল পর্যবেক্ষক দলকে সহায়তা করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top