সকল মেনু

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায়ের দিন জানা যাবে ১৫ ফেব্রুয়ারি

জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরার বনশ্রী-মেরাদিয়া এলাকায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। রায় ঘোষণার দিন আগামী ১৫ ফেব্রুয়ারি ধার্য করবেন ট্রাইব্যুনাল।

আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৪ জন। মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির সর্বোচ্চ সাজা চেয়েছেন রাষ্ট্রপক্ষ।

এদিকে, জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top