সকল মেনু

৫৪ বছরে কেউ ফেরেশতা ছিলেন না : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন বিগত ৫৪ বছরে দেশের টাকা লুটপাট হয়েছে। কেউ ফেরেশতা ছিলেন না। সবাই লুটপাট করেছেন। কেউ বেশি করেছেন কেউ কম। গত ১৭ বছরে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমি সিলেটের সন্তান, এখানেই আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি, রাজনীতি করেছি। আমি আজ জামায়াতের আমির নয়, আপনাদের সন্তান হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা অনেককে সুযোগ দিয়েছেন, আমাকে একবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আমরা মালিক নই, আপনাদের পাহারাদার হয়ে ইনসাফভিত্তিক দেশ গঠন করব। আমরা চিংড়ির মতো হাঁটতে চাই না, আমরা সিংহের মতো থাবা মেরে সামনে এগিয়ে যেতে চাই।

শফিকুর রহমান বলেন, আল্লাহ আমাদের দায়িত্ব দিলে যারা জনগণের সম্পদ চুরি করেছে তাদের কাউকে শান্তিতে থাকতে দেব না। মুখের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে বের করা হবে। সব টাকা উদ্ধার করে দেশের কোষাগারে জমা করা হবে। আমরা দায়িত্ব পেলে কারো ঘুস খাওয়ার প্রয়োজন হবে না। কেউ ঘুষ দেয়ার প্রয়োজন হবে না, ঘুস খাওয়ার সাহসও পাবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top