সকল মেনু

রাঙামাটির ২১৩ কেন্দ্রের মধ্যে ১৭০টি ঝুঁকিপূর্ণ

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙামাটির ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭০টিকে ঝুঁকিপূর্ণ এবং ২০টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। দুর্গম পাহাড়ি এলাকা, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ১২ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আওতায় থাকছে ৩ হাজার ৪শ’ সেনা সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫শ’ ৯৫ জন পুলিশ এবং ২ হাজার ৭শ’ ৭০ জন আনসার সদস্য। এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য ‘স্ট্রাইকিং ফোর্স’ ও ‘মোবাইল টিম’ প্রস্তুত রাখা হয়েছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর সার্বিক পরিস্থিতি কন্ট্রোলরুম থেকে মনিটরিং করা হবে।

পুলিশ জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা পরিকল্পনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top