দীর্ঘদিন প্রণয়ের পর অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন দক্ষিণী জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘনিষ্ঠ পরিসরে একেবারে নিভৃতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সন্ধ্যায় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে নিজেদের অনুভূতি তুলে ধরে এই জুটি।
বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে রাশমিকা তার ক্যাপশনে লেখেন– আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ‘আমার জীবনসঙ্গী’ বিজয় দেবরাকোন্ডা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।