মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
দুই দেশের প্রেসিডেন্ট বিভিন্ন মাধ্যমে রাশিয়া ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। খবর রাশিয়ার বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাসের।
ক্রেমলিনের প্রেস সার্ভিস জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে টেলিফোনে কথোপকথনের পর সিদ্ধান্ত হয়েছে যে, ইরানের সঙ্গে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকবে।
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এটাই রাশিয়া ও ইরানের শীর্ষ পর্যায়ের যোগাযোগের প্রথম প্রকাশ্য ঘোষণা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।