ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সোমবার (৯ মার্চ) বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের মূল্য ছাড়িয়েছে ১১৫ ডলার, যা বিগত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
এমন পরিস্থিতিতে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় নিউ ইয়র্ক পোস্টের এক সাংবাদিক তেলের দাম বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর এভরিথিং (সবকিছুর জন্য আমার একটি পরিকল্পনা আছে)। আপনারা খুব খুশি হবেন।’ তবে তিনি প্ল্যানের বিস্তারিত কোনো তথ্য দেননি।
উল্লেখ্য, গত শনিবার ইরানের ওপর যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে তেলের দাম নাটকীয়ভাবে বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম গত রাতে ব্যারেল প্রতি ১১৯ ডলারে পৌঁছেছিল, যা ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। তবে পরে তা কমে ১০০ ডলারের কাছাকাছি নেমে আসে।
সরবরাহ সংক্রান্ত উদ্বেগ কমাতে ইরানি তেল জব্দ করার সম্ভাবনা এর আগে ট্রাম্প নাকচ করে দেননি। এনবিসি নিউজকে তিনি বলেছিলেন, ‘নিশ্চয়ই মানুষ এটা নিয়ে কথা বলছে,’ তবে বিষয়টি নিয়ে আলোচনার সময় এখনও আসেনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।