সকল মেনু

আই কে মিউজিক স্টেশন-এর ঈদ ধামাকা

ঈদে চমক নিয়ে আসছে ‘আই কে মিউজিক স্টেশন’। ঈদ উপলক্ষে সিজন-৪ এ একসাথে শুটিং করেছেন ৩০ টি গানের। সম্প্রতি বিএফডিসির একটি ফ্লোরে জমকালো আয়োজনে এই শুটিং সম্পন্ন হয়। সিজন-৪ এ গানে কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী থেকে শুরু করে নতুন অনেক শিল্পীরাও। যে গানগুলো ঈদ উপলক্ষে একের পর এক প্রকাশ করা হবে।

শুধু তাই নয়, রয়েছে বিগ বাজেট মিউজিক ভিডিওসহ আরো কয়েকটি গান। যে গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে আইকে মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে। সবগুলো গানের কথা লিখেছেন মনসুর সানি। এ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আইকে মিউজিক স্টেশনের চেয়ারম্যান এমদাদ খান এবং পরিচালক ও গীতিকার মুলসুর সানি।

তারা বলেন, বাংলা গানকে ভালোবেসে প্রবাসে থেকেও আমরা অসংখ্য গান তৈরি করছি। এবারের ঈদেও সৃজন-৪ এর পাশাপাশি আমরা আরো কিছু মিউজিক ভিডিওসহ গান তৈরি করেছি। আমরা সব সময় চেষ্টা করি শ্রোতাদের চাহিদা অনুযায়ী ভিন্ন ধারার গান উপহার দিতে। আমরা আশা করছি, আমাদের গানগুলো ব্যতিক্রম এবং গানগুলো শুনে শ্রোতাদের ভালো লাগবে। এর বাইরে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে জামড়া ঈদের পরই শুরু করব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top