ঈদুল ফিতর কবে হবে তা নিয়ে সারা দেশে কৌতূহল বাড়ছে। এই প্রশ্নের চূড়ান্ত জবাব মিলবে ১৯ মার্চ বৃহস্পতিবার।
সেদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠক থেকেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, এ বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল। ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ নতুন চাঁদ দেখার সম্ভাবনা কম।
তবে ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জন্ম হবে এবং সেদিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে থাকবে। আকাশ পরিষ্কার থাকলে সেই সন্ধ্যায় চাঁদ দেখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।