উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেয় বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সফরকারীদের কাছে ২-০ গোলে হেরে যায় কাতালানরা। তবে ম্যাচের আগে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
মূলত, মাচের পূর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের টিম বাস স্টেডিয়ামে পৌঁছানোর সময় হামলার শিকার হয়। একদল বার্সেলোনা সমর্থক বাসটি লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়তে থাকে। এতে সফরকারী দলের কোনো সদস্য আহত না হলেও বাসের বেশ ক্ষতি হয়। বিশেষ করে চালকের দিকের জানালার দুটি কাচ ভেঙে যায়।
টিম বাসে হামলার ঘটনায় হতাশা প্রকাশ করে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওন বলেন, ‘সমাজ পরিবর্তন হয়নি এবং আমরা এটিকে ঠিকও করতে পারব না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং প্রতিবার বার্সেলোনা সফরে এলে সাধারণত এমনটাই ঘটে থাকে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।