লেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নারীর প্রাণ গেছে। নিহত প্রবাসীর নাম দিপালী। তিনি ফরিদপুরের চর ভদ্রাসনের চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে।
শুক্রবার (১০ এপ্রিল) এক শোকবার্তায় এ তথ্য জানায় লেবাননের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের বার্তায় আরও বলা হয়, প্রাথমিক তথ্য অনুসারে একই আক্রমণে দিপালীর কফিল (চাকরিদাতা) এবং তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।