সকল মেনু

হেডের সেঞ্চুরি

অশ্বিনের বল লেগ সাইডে ঠেলে একটা সিঙ্গেলই নিলেন তিনি। তাতেই গর্জে উঠল গোটা অ্যাডিলেড ওভাল।

ওঠারই কথা। ওই সিঙ্গেলেই যে পূর্ণ হল ঘরের ছেলের ১০০। অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করলেন অ্যাডিলেডেরই ছেলে ট্রাভিস হেড। এটি তাঁর ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।

এর আগে টসে জিতে আগে ব্যাটে নামা ভারত ৪৪.১ ওভার ব্যাট করে ১৮০ রানে গুটিয়ে যায়। জবাবে নেমে ৩৩ ওভার ব্যাট করে ১ উইকেটে ৮৬ রানে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ২০ রানে এবং নাথান ম্যাকসুয়েনি ৩৮ রানে দ্বিতীয় দিন শুরু করেন।শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২৮২ রান করেছে। হাতে ৪ উইকেট নিয়ে ১০২ রানের লিড নিয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top