আবু আব্দুল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি) : খাদ্য নিরাপত্তার প্রধান যুদ্ধা হলেন দেশের কৃষক সমাজ। কৃষকেরা উৎপাদন বাড়াতে পারেন, সেজন্য তাদেরকে যথাযথ প্রণোদনার ব্যবস্থা দেওয়া, তারা যাতে উন্নত যথাযথ প্রযুক্তি, স্বল্পমূল্যে কৃষি উপকরণ, পেতে পারেন সে লক্ষ্যে কাজ করছে সরকার। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ লক্ষ ৫ হাজার টন ধারন ক্ষমতার আধুনিক স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ পরিদর্শনকালে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন। তিনি বলেন বর্তমানে দেশে চাল মজুদ ক্ষমতা ২২ লক্ষ টন। এই সক্ষমতা ৩০ লাখ টনে উন্নতি করণে সরকার কাজ করছে। এই লক্ষ্যে এখানে এক লক্ষ টনের বেশি ধারণ ক্ষমতার গুদাম নির্মাণের কাজ চলমান। নানান কারণে এটি নির্মাণ কাজ দেরি হয়েছে।
এই বিষয়ে নির্মাণ কারীর প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী ৬/৭ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। খাদ্য মজুদ পর্যাপ্ত ও দৃঢ় করতে দেশের কয়েকটি স্থানে প্রায় ৩৬শ কোটি (৩৫,৬৪৯ কোটি ৪ লক্ষ) টাকা ব্যয়ে আটটি আধুনিক স্টিল রাইস সাইলো নির্মাণের উদ্যোগ নেই খাদ্য মন্ত্রণালয় ।
অন্তর্ভুক্ত এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫০০ কোটি (৫৪০ কোটি ৪৫ লক্ষ ৪৯ হাজার ২৬৪ টাকা) ব্যয়ে আশুগঞ্জের পুরাতন কংক্রিট সাইলোর পাশে মেঘনা নদীর তীরে নির্মিত হচ্ছে আধুনিক স্টিল রাইস সাইলো।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com