ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার মরিচাকান্দি সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দুই জনকে আটক করে ভ্রাম্যমান আদালত।
আটককৃতরা হলেন নরসিংদী সদর উপজেলার সুলতান বেপারীর ছেলে রিপন (৪৫), চাঁন মিয়ার ছেলে মোঃ এবাদুল্লাহ (৩৫)। এসময় তাদের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ছয় লক্ষ টাকা করে নগদ ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে কয়েকদিন যাবৎ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল নরসিংদী উপজেলার রায়পুর উপজেলার কয়েকজন ব্যক্তি।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম গতকাল দুপুর ১২টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় দুইজনকে আটক করেন। পরে তাদের মাটি ব্যবস্থাপনা ও বালুমহল আইনের সংশোধিত ২০২৩ এর ১৫ ধারায় তাদের প্রত্যেককে ৬ লক্ষ টাকা করে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে দুইজনকে আটক করা হয়। এদের মাটি ব্যবস্থাপনা ও বালুমহল আইনের সংশোধিত ২০২৩ এর ১৫ ধারায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com